বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে এসএসসির হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার

যশোর জেলা প্রতিনিধি    |    ০৭:০৪ পিএম, ২০২২-১০-০৫

যশোরে এসএসসির হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে এ বছরে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। মঙ্গলবার ৪ অক্টোবর রাত সাড়ে ৮টায় ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল থেকে পড়ে যায়। এমএম বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি জানান, তিনি এসএসসি পরীক্ষার পরীক্ষক। মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল মঙ্গলবার ৪ অক্টোবর  আনুমানিক রাত সাড়ে ৮টায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-ধোপাদি সড়কে কোন স্থানে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যায়। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। তিনি আরো জানান, সারারাত পাগলের মত ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর ৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয় যায়। অভয়নগর থানার ও সি একেএম শামীম হাসান সাংবাদিকদের জানান, খাতা হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও তার জানা নেই। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের কোন তথ্য জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায়  অভিযোগ দেয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর