বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কমিশনের জালে বন্দি চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা, সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে ক্ষোভ

শ্রমিকের নামে কাজ, মালিকের নামে গেট পাস

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৫৪ পিএম, ২০২৫-০৬-২৮

কমিশনের জালে বন্দি চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা, সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে ক্ষোভ

চট্টগ্রাম বন্দরের ডক এলাকার শ্রমিকরা বেতন বৈষম্য, গেট পাস জটিলতা, কমিশন কাটার প্রতিবাদে সরব হয়েছেন। বৈষম্যমুক্ত কর্মপরিবেশ তৈরি করতে তারা ৬ দফা দাবি জানিয়েছেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, কাজে অংশগ্রহণ ও গেট পাসের বিনিময়ে কমিশন কেটে নেন মালিকপক্ষ। এছাড়া ‘সাইফ পাওয়ার টেক’ নামের প্রতিষ্ঠানটি নির্ধারিত নিয়ম অনুযায়ী গেট পাসও দেয় না।

বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম বন্দরের কাস্টম মোড়ে এসব বৈষম্য দূর কতে ‘ডক বন্দর শ্রমিক কর্মচারী অধিকার আন্দোলন’র ব্যানারে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে একাধিক শ্রমিক জানান, প্রথম দাবি—বেতন বৈষম্য দূর করতে হবে। একই কন্টেইনারে কাজ করেও বিভিন্ন কোম্পানিতে রেইট আলাদা। কোথাও ৩৩৩ টাকা, কোথাও ২৮০ টাকা দেওয়া হয়। আবার এক্সপ্রেস কন্টেইনারে যেখানে ৩৬০ টাকা পাওয়ার কথা, সেখানে ১০০ টাকা কম দেওয়া হয়। এটা কোন ধরনের ন্যায্যতা?

শ্রমিকদের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে বন্দরে কাজ করলেও এখনো স্থায়ী গেট পাস পাননি অনেকে। ফলে পরিচয় সংকট ও চাকরির অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

তারা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের লোকজন গেট পাস ও কাজে অংশগ্রহণের বিনিময়ে শ্রমিকদের কাছ থেকে কমিশন আদায় করছে।

বহির্নোঙ্গরে অবস্থানরত শ্রমিকদেরকেও শ্রম শাখায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তারা বলেন, বন্দরের কর্মকর্তা নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসব বোনাস পান, অথচ শ্রমিকদের বেলায় ৬ মাসের ‘চাকরি স্থায়িত্ব’ শর্ত দেখিয়ে বোনাস থেকে বঞ্চিত করা হয়। এই দ্বিচারিতা আর বৈষম্য চলতে পারে না।

শ্রমিকদের অভিযোগ, ‘সাইফ পাওয়ার টেক’ নামে প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম অনুযায়ী গেট পাস দেয় না। এমনকি কাজের রেট কমিয়ে দেওয়া ও শ্রমিক স্বার্থ উপেক্ষা করে তারা।

এছাড়াও শ্রমিকরা দাবি করেন, বন্দরে কর্তৃপক্ষের জন্য আলাদা হাসপাতাল থাকলেও শ্রমিকদের জন্য নেই কোনো স্বাস্থ্যসেবা। চিকিৎসার অভাবে শ্রমিক জসিমের মৃত্যুর ঘটনাকে তারা ‘বন্দর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা’ বলে উল্লেখ করেন।

মোবারক নামে এক শ্রমিক বলেন, এই কমিশনের বেড়াজাল থেকে মুক্তি চাই। শ্রমিক হিসেবে স্বীকৃতি চাই।

২০০৮ সালের একটি চুক্তির প্রসঙ্গ এনে শ্রমিক নেতারা বলেন, সেই চুক্তি অনুযায়ী কন্টেইনার আয়ের ৭৫% শ্রমিক পাবে, ২৫% মালিকপক্ষ। কিন্তু এখন সেই অনুপাতও মানা হচ্ছে না।

তাদের দাবি, ডেইলি স্লিপে লেখা থাকে ৩৮৫ টাকা, অথচ প্রকৃত বেতনের বড় একটা অংশ গায়েব হয়ে যায়। গেট পাসেও মালিকের নাম থেকে যাচ্ছে, যা শ্রমিকদের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠার পথে বাধা।

৬ দফা দাবি
সকল শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন, দীর্ঘদিন কাজ করা শ্রমিকদের স্থায়ী গেইট পাস প্রদান, বহির্নোঙরের শ্রমিকদের শ্রম শাখায় অন্তর্ভুক্তি ও পরিচয়পত্র, শ্রমিকদের উৎসব বোনাসে সমান অধিকার, ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিকদের দ্রুত শ্রম শাখায় অন্তর্ভুক্তি ও তালিকা প্রকাশ, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও কর্মকর্তা বন্দর থেকে বিতাড়ন এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ৬ দফা দাবি বাস্তবায়নে দেরী হলে পরবর্তী কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।

তবে বন্দর কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী অধিকার আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ ফারভেজ, সদস্য সচিব মো. শামিম। এছাড়াও শ্রমিকদের পক্ষে আবুল কালাম মিয়া, মো. আবুল আলম, মোহাম্মদ আরিফুল ইসলামসহ বন্দর কর্মকর্তা-কর্মচারিবৃন্দও উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর