বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চিটাগাং চেম্বারের সাথে রাশিয়ার ভ্লাদিভোস্তক চেম্বারের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:০৩ পিএম, ২০২১-০৫-১৮

চিটাগাং চেম্বারের সাথে রাশিয়ার ভ্লাদিভোস্তক চেম্বারের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত


দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং প্রাইমর্কস্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (পিসিসিআই), ভøাদিভোস্তক, রুশ ফেডারেশনের মধ্যে বেসরকারি খাতের উন্নয়নে এবছর জুন মাসের মাঝামাঝি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৮ মে সকালে উভয় চেম্বারের মধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভা জুম কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং  ভøাদিভোস্তক চেম্বারের পক্ষে সভাপতি বরিস স্টুপনিটস্কি, (Mr. Boris Stupnitsky), সহ-সভাপতি মিখাইল ভেসেলভ (Mr. Mikhail Veselov) ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগীয় প্রধান অ্যালেক্সি কুশনির (Mr. Alexey Kushnir), মস্কোর বাংলাদেশী রাষ্ট্রদূত কামরুল আহসান, ভøাদিভোস্তকে বাংলাদেশের অনারারি কনস্যুলেট এর পক্ষে এন্টন জুবকো অংশগ্রহণ করেন। সভা স ালনা করেন মস্কোর বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোল্লা সালেহীন সিরাজ।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তীতে দেশের অর্থনীতিতে রুশ সরকারের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সুযোগ সুবিধার কথা ভøাদিভোস্তক চেম্বার নেতৃবৃন্দকে অবহিতপূর্বক উভয়দেশের বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহবান জানান। বাংলাদেশের বেসরকারি খাত অত্যন্ত স্পন্দনশীল উল্লেখ করে উভয়দেশের বেসরকারি খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে প্রস্তাবিত সমঝোতা স্মারক চুক্তিটি বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চেম্বার সভাপতি শিল্প ও বন্দরনগরী চট্টগ্রামকে আগামী দিনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনীতির বড় নিয়ামক উল্লেখ করে চট্টগ্রামে একক বা যৌথ রুশ বিনিয়োগ প্রত্যাশা করেন এবং এক্ষেত্রে অত্র চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

 
ভøাদিভোস্তক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বরিস স্টুপনিটস্কি বলেন- ভøাদিভোস্তক ও চট্টগ্রাম বন্দরের মধ্যে ঐতিহাসিক এবং সাদৃশ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর তথা চট্টগ্রামকে দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ন বাণিজ্যিক কেন্দ্রবিন্দু উল্লেখ করে সার্ভিসিং এজেন্সির মাধ্যমে সেবা প্রদানসহ উভয় দেশ এক সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং চিটাগাং চেম্বারের সাথে ভøাদিভোস্তক চেম্বারের সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ তথা বেসরকারী খাতের উন্নয়নে নব দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেন। এছাড়া তিনি জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে একক বা যৌথ রাশিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগের আগ্রহের কথা জানান। পাশাপাশি করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় চেম্বার পারস্পরিক বাণিজ্য প্রতিনিধিদল সফর বিনিময়ের প্রস্তাব করেন।   

 
মস্কোতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কামরুল আহসান উভয় দেশের মধ্যে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস উত্তোলন ছাড়া অন্য কোন খাতে প্রত্যাশিত রাশিয়ান বিনিয়োগ অনুপস্থিত বলে মন্তব্য করেন। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে উভয় দেশের প্রধান প্রধান চেম্বারের সাথে যোগাযোগ স্থাপন করার কথা জানিয়ে প্রথমেই চিটাগাং চেম্বার ও ভøাদিভোস্তক চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। এ সমঝোতার মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ত্বরান্বিত হবে এবং  রাশিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি বৃদ্ধিসহ রপ্তানি ঝুড়িতে নতুন নতুন পন্য সংযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

 
চিটাগাং চেম্বার সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্যে উভয়  মহানগর তথা দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারন, সরাসরি ব্যাংকিং লেনদেন চালু, বাণিজ্য ঘাটতি নিরসন, বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে উভয় চেম্বার যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চিটাগাং চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর মস্কোর বাংলাদেশ দূতাবাসকে এ সমঝোতা স্বাক্ষরের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করার লক্ষে উভয় চেম্বার এবং দূতাবাস মিলে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং সাংস্কৃতিক কর্মসূচী বিনিময়ের আহ্বান জানান। 

 
পিসিসিআই সহ-সভাপতি মিখাইল ভেসেলভ চট্টগ্রামকে অমিত সম্ভাবনাময় নগরী উল্লেখ করে এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আন্তর্জাতিক সহযোগিতা বিভাগীয় প্রধান অ্যালেক্সি কুশনির উভয় দেশের বেসরকারি খাতের বিকাশ ও উন্নয়নে এ সমঝোতা স্মারকটি বিশেষ অবদান রাখবে বলে মন্তব্য করেন। ভøাদিভোস্তকস্থ বাংলাদেশের অনারারি কনস্যুলেটের প্রতিনিধি এন্টন জুবকো দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সম্পর্কোন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সকল পক্ষকে ধন্যবাদ জানান।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর