শিরোনাম
মোঃ আরফান উদ্দীন | ০৩:৩৯ পিএম, ২০২৬-০৯-৩০
দীর্ঘদিনের ভোগান্তি ও অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ময়লার ডাস্টবিন ও বর্জ্য রাখার বাক্স অপসারণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও ময়লার কারণে ভোগান্তিতে থাকা পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কাজীর দেউড়িতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে দীর্ঘদিন ধরে ময়লার ডাস্টবিন থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। ফলে কার্যালয়ে প্রবেশের সময় অনেককেই নাক চেপে চলাচল করতে হতো বলে অভিযোগ ছিল স্থানীয়দের। পাশাপাশি সড়কের পাশে ময়লা জমে থাকায় পথচারীদের চলাচলেও সৃষ্টি হতো নানা ধরনের দুর্ভোগ।
সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাস্টবিনসহ বর্জ্য রাখার বাক্স সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাজুড়ে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির পর ময়লার বাক্স অপসারণের দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এ উদ্যোগের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, ডাস্টবিন ও ময়লার বাক্স অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে ওই স্থানে আবারও যত্রতত্র ময়লা ফেলা না হয়, সে বিষয়ে সিটি কর্পোরেশন কার্যকর নজরদারি করবে।
গত ২৪ আগস্ট ২০২৬ইং তারিখে "বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি" শিরোনামে দৈনিক আমাদের বাংলায় পত্রিকায় প্রকাশিত হয়।
স্থানীয়দের ভাষায়, দীর্ঘদিনের দুর্গন্ধ ও ময়লার ভোগান্তি থেকে মুক্তি পেলে এখন আর নাক চেপে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে হবে না। একই সঙ্গে পথচারীদের চলাচলও স্বাভাবিক হবে এবং জনজীবনে ফিরে আসবে স্বস্তির নিঃশ্বাস।য
আমাদের বাংলা ডেস্ক : : মাহাবুব রহমান দুর্জয় : সমাজে কিছু আচরণ আছে, যেগুলোকে আমরা এতদিন ধরে স্বাভাবিক বলে মেনে নিতে নিতে à...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত গ্রাফিক্স ডিজাই...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে চলাচলকারী নৌযানকে সার্বক্ষণিক স্যাটেলাইট নজরদারির আওতায় আনার পরিকল্পনা করছে সরকাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited