শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৩০ পিএম, ২০২৪-০৮-২৮
গত ১৯ আগস্ট, ২০২৪ খ্রি. তারিখ অনলাইন পত্রিকা dhakapost.com-এ প্রকাশিত “বিভাজউদ্দিন বাজারের সেই চোৱাই কারবারি এবার ইয়াবা সহ গ্রেফতার" শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিসমা এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ রাশেদ। আমার মক্কেলের বিরুদ্ধে এই ধরণের ডাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশিত হওয়ায় আমার মক্কেলের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ হইয়াছে এবং তাহার ব্যবসায়িক সুনাম নষ্ট হইয়াছে। পারিবারিক মৌরশী সম্পত্তির ভাগ বাটোয়ারার বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমার মক্কেলের পারিবারিক শত্রুরা কিছু ভাড়াটে লোকদ্বারা ইয়াবা দিয়ে ভিডিও ধারণ করে আমার মক্কেলের মানহানি করে। আমার মঞ্চেল একজন মোবাইল ব্যবসায়ী। আমার মক্কেল চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে "মিসমা এন্টারপ্রাইজ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করিয়া আসিতেছেন। প্রকৃত ঘটনা এই যে, আমার মক্কেল তাহার পাওনা টাকা আদায় করার জন্য গত ১৮/০৮/২০২৪ ইং রাত ৮টায় জনৈক মোঃ শাহিন রেজার বাসায় যায়। তথায় আমার মক্কেল ঘন্টাখানেক অবস্থান করার পর আমার মক্কেলের পারিবারিক শত্রুদের ভাড়াটিয়া কতেক লোক জনৈক মোঃ শাহিন রেজার বাড়ীতে হামলা করিলে উক্ত শাহিন রেজা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর আমার মক্কেলের পারিবারিক শত্রু কর্তৃক ভাড়াটিয়া লোকজন আমার মক্কেলকে জনৈক মোঃ শাহিন রেজার সহযোগি উল্লেখে তাহাকে মারধর করে এবং জিম্মি করিয়া ভিডিও ধারণপূর্বক ৪ পিস ইয়াবা নিয়ে থানায় সোপর্দ করে। পরবর্তীতে আসল ঘটনা প্রকাশ পাইলে স্থানীয় লোকজন ভাড়াটিয়া দুবৃত্তদের তাড়া করে এ ঘটনার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। বিষয়টি বিজ্ঞ আদালতের কাছে বিশ্বাসযোগ্য হওয়ায় বিজ্ঞ আদালত মোঃ রাশেদকে ২২/০৮/২০১৪ খ্রি. তারিখ জামিনে মুক্তি প্রদান করেন।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদককে ভবিষ্যতে যাচাই বাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।
জামাল হোসেন
অ্যাডভোকেট (LIN 1871)
জজ, কোর্ট, চট্টগ্রাম।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited