বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

জয় দিয়ে প্রিমিয়ার লিগের শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক :    |    ১১:৫৭ এএম, ২০২২-০৮-০৬

জয় দিয়ে প্রিমিয়ার লিগের শুরু আর্সেনালের

  প্রাক মৌসুমেই দারুণ কিছুর বার্তা দিয়েছিল আর্সেনাল। জিতেছিল সাত ম্যাচের ছয়টিতেই। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটাও তারা করল সেভাবে। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইপিএলে শুভসূচনা করেছে মিকেল আর্তেতার দল।  

  শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে তারা জিতেছে ২-০ গোলে। গত ১৮ বছর প্রিমিয়ার লিগের শিরোপার দেখা নেই, চ্যাম্পিয়ন্স লিগও খেলা হয়নি শেষ চারবার। তবে এবার তারা তৈরি লড়াই করতে। ওই পথে যাত্রাটা মন্দ হয়নি আর্সেনালের।  

  ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। গাব্রিয়েল জেসুস আলগা বল পেয়ে কয়েক জনকে কাটিয়ে ঢুকেন প্রতিপক্ষের ডি-বক্সে। তার শট প্রতিপক্ষের একজন ঠেকানোর পর পেয়ে যান মার্তিনেলি, কিন্তু কাছ থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।  

  তিন মিনিট পর সুযোগ পান ম্যানচেস্টার সিটি থেকে আসা আলেকজেন্ডার জিনচেঙ্কো। কিন্তু তার শট ঠেকিয়ে দেন প্যালেসের গোলরক্ষক। ২০ মিনিটে এসে শেষ অবধি গোলের দেখা পায় আর্সেনাল। কর্নারে জিনচেঙ্কোর হেড পাসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলির হেডে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

  বিরতির ঠিক আগে এদুয়ার্দোর হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে ক্রিস্টাল প্যালেসকে সমতা টানতে দেননি আর্সেনালের গোলক্ষক অ্যারন র‌্যামসডেল। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি প্যালেস। ৮৩তম মিনিটে খেয়ে বসে আত্মঘাতী গোল। বুকায়ো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেডে নিজেদের জালে পাঠান মার্ক গেয়ি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর