শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২৫-১২-০৭
মোঃ নাজিম উদ্দীন,হাটহাজারী :
হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক মরফাঁদে হয়েছে।প্রায় প্রতিদিন এ মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা কেডে নিচ্ছে তরুতাজা প্রাণ।
স্বজন হারানো বেদনায় যেন আকাশ বাতাস বারি হচ্ছে প্রতিনিয়ত। সড়ক দুর্ঘটনা শিকার হয়ে নিহতারা অকালে যাচ্ছে কবরে।আহতরা শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে।
৬ডিসেম্বর শনিবার রাতে প্রতিদিনের মতো দিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরার সময় হাটহাজারী - ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়ি পুকুর নামক স্থানে আসলে বিপরিত থেকে দ্রুতগামী গাছ বাহি অবৈধ চাঁদের গাড়ি স্বজোরে মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ এমরান চৌধুরী ৩৮।
নিহত এমরান উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া সিকদার পাড়া নিবাসী মরহুম হাজী বাদসা মিয়া সারাং এর কনিষ্ঠ পুত্র,উপজেলা বিএনপি নেতা ফোরকান চৌধুরীর ছোট ভাই এবং হাটহাজারী উপজেলা ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক তিনি।তার সহযাত্রী একই এলাকার মোঃ আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম এভারবেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রয়েছে বলে পারিবারিক সূত্র জানা গেছে।
৭ডিসেম্বর ২৫ ইং জোহরের নামাজ শেষে চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চারিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মাঠে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
জানাজা নামাজে ইমামতি করেন চারিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা শেখ আহাম্মদ সাহেব (দাঃ)।
মরহুম এমরান চৌধুরী জানাতে অংশ নেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির এম এ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএন পি যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম, উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু,হাটহাজারী পৌরসভা বিএনপির সভাপতি জাকির হোসেন, সম্পাদক ওয়াহিদুল আলম, পৌরসভা বিএনপি নেতা আব্দুল শুক্কুর সহ অসংখ্য রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।
এমরান চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমিন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক বিজিএম সভাপতি এস এম ফজলুল হক, বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা,চারিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক উপজেলা ইটভাটা সমিতির,সারিয়া কান্ডারী সংঘের নেতৃবৃন্দ প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited