শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৩ পিএম, ২০২৬-০৫-২০
আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৬ সালের হজের এই মূল খুতবা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এবার মোট ৩৫টি ভাষায় এই খুতবার লাইভ অনুবাদ প্রচার করা হবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে এটি সম্প্রচারের ব্যবস্থা করবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে শায়খ সুদাইস এই ঘোষণা দেন। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ময়দানের ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি। হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি
হজের খুতবা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নিজস্ব ভাষায় পৌঁছে দিতে প্রেসিডেন্সি ৩৫টি ভাষা অনুমোদন করেছে। এই তালিকায় রয়েছে— বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবার সরাসরি সম্প্রচার দেখতে ও শুনতে পারবেন।
আমাদের বাংলা ডেস্ক : : মুহাম্মদ কিফায়তুল্লাহ শফীক ১. অবতরণিকা : সময়ের মহাপ্রবাহে কত নাম উচ্চারিত হয়, কত নামই বা কালের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন (এম এ কামিল) পবিত্র মাস রবিউল আউয়াল " সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited