বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ বছর পর হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:১৮ পিএম, ২০২৩-০৫-০৯

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ বছর পর হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮ রান। আপাতদৃষ্টিতে টাইগ্রেসদের জন্য সেটা কঠিনই বটে। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ হাতের নাগালে নিয়ে আসেন। শেষ ওভারে এক বল বাকি থাকতে সেই জ্যোতিই জয় নিশ্চিত করেন। আজ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।  ৫১ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন জ্যোতি। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে লঙ্কান মেয়েদের ৩ রানে হারায় তারা।  এদিন শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে  পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে প্রাথমিক চাপ সামলান জ্যোতি। দুজন মিলে ৪০ বলে ৫১ রান যোগ করেন।দ্বাদশ ওভারে ১ চারে ২৪ বলে ব্যক্তিগত ১৭ রানে ফেরেন সোবহানা। তখনও জয়ের জন্য ৫৩ বলে প্রয়োজন ৭২ রান। এরপর রিতুকে নিয়ে  জ্যোতি স্রেফ ৩৮ বলে ৫০ রানের ঝড়ো জুটি গড়েন ।  ৩৬ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি স্পর্শ করেন জ্যোতি।

শেষ দুই ওভারে ২৫ রান দরকার ছিল বাংলাদেশের। ওই ওভারে শেষ দুই বলের চার-ছয়ে সমীকরণ সহজ করেন জ্যোতি। শেষ ওভারের প্রথম বলে দারুণ স্কয়ার ড্রাইভে চার মেরে জয় আরও কাছে নিয়ে আসেন রিতু। ৩ বলে ১ রান বাকি থাকতে রান আউট হন তিনি। ২৩ বলে ৩৩ রান করেন রিতু। তবে তাতে সমস্যা হয়নি, এক বল বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছে দেন জ্যোতি।এর আগে টস জিতে হার্শিথার ৪৫, অধিনায়ক চামারি আত্তাপাত্তুর ২৮ বলে ৩৮ রানের ইনিংসের উপর ভর করে ১৪৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর