শিরোনাম
মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া : | ১০:০৬ পিএম, ২০২৪-০১-১৮
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও বাই-সাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ১৭ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. জাহেদ (৩২)। তিনি রামুর ধোয়াপালং পূর্বপাড়ার বাসিন্দা নুরুল সালাম প্রকাশ নুরু ড্রাইভারের ছেলে।
আহতদের একজন হলেন–হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের ড্রাইভারের ছেলে ফরহাদ মাহমুদ ইমু। তাৎক্ষনিকভাবে বাকীদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশাচ্ছন্ন রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও বাইসাইকেলটি।
এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’ আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।’
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited