শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: | ০৭:১৯ পিএম, ২০২৬-০৬-১৪
ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার বিভিন্নভাবে ইসলামী ব্যাংককে ঘিরে ষড়যন্ত্র করছে এবং ফ্যাসিবাদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে। তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের মতো দেশের অন্যতম বৃহৎ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া বর্তমান ব্যাংকিং ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।
বক্তাদের দাবি, মো. খুরশীদ আলম ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগী ছিলেন এবং তাঁর মাধ্যমে ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আরও অভিযোগ করেন, তিনি দুর্নীতিগ্রস্ত এবং তাঁর স্ত্রী ঋণখেলাপি। তাই এমন একজন ব্যক্তির মাধ্যমে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা বা ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয়। তারা অবিলম্বে তাঁর নিয়োগ বাতিলের দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, প্রতিদিন প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন হলে ইসলামী ব্যাংক সম্পর্কে সাধারণ গ্রাহকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তিনি মনে করেন, অচিরেই এ সমস্যার একটি যৌক্তিক সমাধান হওয়া উচিত।
অন্যদিকে, বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সরকার ইসলামী ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করছে না; বরং ব্যাংকটির ঐতিহ্য ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited