শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:৪১ পিএম, ২০২১-০১-০২
“পাখি শিকার দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকি” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে দ্বীচক্র সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধের ৫০ তম বছরে ৫০ জন তরুণ ৫০ কিলোমিটার সচেতনতামূলক সাইকেল র্যালী করেছে।
পঞ্চগড়ের বোদা উপজেলা চত্ত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে শুরু করে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বর ও ময়নামতির চর হয়ে আবার বোদায় এসে শেষ হয় র্যালীটি। দেবীগঞ্জ বিজয় চত্ত্বরে যাত্রাবিরতিতে তরুণদের অনুপ্রেরণা দেবার জন্য সাইকেলে করে উপস্থিত হোন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। যাত্রা পথে তারা বিভিন্ন স্থানে পাখি শিকার বন্ধে ক্যাম্পেইন করে।
যাত্রাবিরতি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার। এসময় বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক মোহাম্মদ বাচ্চু মিয়া, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) ও হিমালয়কন্যা থিয়েটারের সংগঠক নাট্যকর্মী সিজুল ইসলাম, বোদা মা মোবাইল জোন এর স্বত্তাধিকারী ওমর ফারুক, দ্বীচক্র সংগঠনের প্রধান উদ্যোক্তা মোফাচ্ছেরুল আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited