বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

ঢাকা, ২৫ জুন ২০২৬:

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৯ পিএম, ২০২৬-০৬-২৫

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

আব্দুল হালিম সরদার:
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)-এর সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ককে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে মন্তব্য করেন অলি আহমদ। বুধবার (২৪ জুন) ঢাকার মহাখালী ডিওএইচএসে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে।
আলোচনায় ড. জালিল রাহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ককে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এলডিপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এলডিপির পক্ষ থেকে তিনি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট সাম্প্রতিক সংঘাতের শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে ইরানের সরকার ও জনগণের ভূমিকার প্রতি সাধুবাদ জানান। তিনি সংঘাতের ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন।
ড. অলি আহমদ সংলাপ, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন। তিনি মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধের কথা উল্লেখ করে জ্বালানি সহযোগিতা, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ-চলাচল ও বাণিজ্যের অবাধ প্রবাহ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন।
বৈঠক শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়, যা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ইরানের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফার্স্ট কাউন্সিলর জনাব ইস্রাফিল আমিরি গোরজাদ্দিনি, কনস্যুলার ও অর্থনৈতিক বিষয়ক প্রধান জনাব মাহমুদ খোসরাভি এবং জনসংযোগ কর্মকর্তা জনাব মাহফুজুল হক। এলডিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর