শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:২০ পিএম, ২০২৬-০৫-০৭
ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়। গত ৪ মে ঘোষিত ফলাফলে দেখা গেছে, থালাপতির দল টিভিকে একাই ১০৮টি আসন পেয়েছে। সেখানে সরকার গঠনে প্রয়োজন ১১৮টি আসন। তাকে এখন পর্যন্ত সমর্থন জানিয়েছে কংগ্রেস। এতে করে তার মোট আসনের সংখ্যা দাঁড়িয়েছে ১১২টি। সরকার গঠনে বিজয়ের দরকার আরও ছয় বিধায়কের সমর্থন। এমন অবস্থাতেই আজ বৃহস্পতিবার (৭ মে) চেন্নাইয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। এরআগে গতকালও সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু দুদিনই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, আগামী ১০ মে এর মধ্যে যদি থালাপতি বিজয় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন এবং ওইদিনের মধ্যে সরকার গঠন করতে না পারেন তাহলে গুরুতর রাজনৈতিক সংকট তৈরি হবে। তখন তামিলনাড়ুতে ঝুলন্ত বিধানসভার সৃষ্টি হবে। অর্থাৎ বিধানসভা অকার্যকর হয়ে পড়বে। যেহেতু ১০ তারিখে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তখন রাজ্যপালের সামনে খুব বেশি কিছু করার থাকবে না। প্রথমত তিনি থালাপতি বিজয়ের টিভিকে-কে বাদ দিয়ে অন্য আরেকটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। এক্ষেত্রে ওই দলকেও সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে। এটি না হলে তিনি রাষ্ট্রপতি শাসন জারির আহ্বান জানাতে পারেন অথবা তিনি সম্পূর্ণ নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিতে পারেন। এদিকে বিজয় থালাপতিকে যেন সমর্থন দিতে না পারে সেজন্য সেখানকার অন্যতম বড় দল এআইএডিএমকে তাদের সব নির্বাচিত বিধায়ককে একটি রিসোর্টে নিয়ে গেছে। এর উদ্দেশ্য হলো কোনো বিধায়ক যেন দলছুট না হয়ে বিজয়ের দলকে সমর্থন না দেন। সূত্র: ইকোনোমিক টাইমস
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited