বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:১৮ পিএম, ২০২২-১১-০৯

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল।  সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ১৫২ রান। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ৪২ বলে ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১২.৪ ওভারে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। চলতি বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটিংয়ে ফ্লপ ছিলেন বাবর আজম। সেমিফাইনালের আগে পাঁচ ম্যাচে ০, ৪, ৪, ৬ ও ২৫ রান করেন তিনি। 

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ফিফটি পূর্ণ করার পর ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাবর। তার আগে ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তানের এই অধিনায়ক।

বাবর আজম আউট হওয়ার পর মোহাম্মদ হারিসের সঙ্গে ২৬ বলে ২৭ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটিতেই ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পর ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন রিজওয়ান।

এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ হারিস। জয়ের জন্য শেষ দিকে ৭ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ১৯তম ওভারের শেষ বলে আউট হন হারিস। তার আগে ২৬ বলে দুই চার আর এক ছক্কায় করেন ৩০ রান। শেষ ওভারে পাকিস্তানের জয়ে প্রয়োজন ছিল মাত্র ২ রান। ওভারের প্রথম বলটি ওয়াইড দেন টিম সাউদি। পরের ডেলিভারিতে সিঙ্গেয়ে দলেল নির জয় নিশ্চিত করে পাকিস্তানকে ফাইনালে তুলে দেন শান মাসুদ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর