শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৩ পিএম, ২০২৫-১০-২৬
সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সবকিছুর জবাব দিয়েছেন এক পোস্টে।
সেখানে উঠে এসেছে তার আত্মবিশ্বাস, সাহস আর জীবনের প্রতি গভীর উপলব্ধি।
শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন-মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।
নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি আরও যোগ করেন, যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়।
ফারিয়া অনুরাগীদের উদ্দেশে অনুরোধ করেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।
সেই সঙ্গে জীবনের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনেত্রী লেখেন, কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।
ব্যক্তিগত জীবনের উত্থান-পতনকে শক্তির রূপে দেখছেন শবনম ফারিয়া। তার কথায়, নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা ও সাহস নিয়ে পথচলা-যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের প্রতি এক নতুন আস্থা।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে শবনম ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited