বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায় : পুলিশের উদ্দেশে ঢাকা মহানগর দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৮ পিএম, ২০২৫-১১-২২

মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায় : পুলিশের উদ্দেশে ঢাকা মহানগর দায়রা জজ

পুলিশের উদ্দেশে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বলেছেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছেন। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন সেটাই চাই। মানুষ আপনাদের ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।
আজ (শনিবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে, বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে। 
কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ উপস্থিত ছিলেন। 
এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে সম্মেলনে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর