শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:৫৭ পিএম, ২০২৬-০৪-১২
ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী।
অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।
আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে।
মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।
১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।
ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।
কাল সকালে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিকেলে শেষকৃত্য
কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে ভারতের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। রোববার (১২ এপ্রিল) দুপুরে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় শনিবার তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মা আজকে মারা গেছেন।
আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে সবাই এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এখানেই তিনি থাকতেন।
এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।’
এর আগে শনিবার গায়িকার নাতনির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘আমার ঠাকুমা আশা ভোঁসলে দুর্বলতা এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য। চিকিৎসা চলছে এবং আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা আপনাদের আপডেট দিতে থাকব।’
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন এই শিল্পী। পরে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
উল্লেখ্য, আশা ভোঁসলে প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরের ছোট বোন। তিনি বিভিন্ন ভাষায় ১২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। তার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে পদ্মিনী, বৈজয়ন্তীমালা, মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান, কাজল ও উর্মিলা মাতন্ডকরের মতো অসংখ্য তারকার চরিত্র।
‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’, ‘অভি না জাও ছোড়কার’, ‘ইন্তাহা হো গায়ি ইন্তেজার কি’- এমন বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণেও ভূষিত হন এই শিল্পী।
দীর্ঘ সংগীতজীবনের শেষে ২০২৩ সালে দুবাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বিশেষ কনসার্টে শেষবারের মতো মঞ্চে পারফর্ম করেছিলেন আশা ভোঁসলে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো ভারতীয় সঙ্গীত জগতের।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited