শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৪৩ পিএম, ২০২৫-০৮-২৩
কয়েক দিন ধরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোবাইল নেটওয়ার্কের সেবা অত্যন্ত নিম্নমানের হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কল করা, কল রিসিভ, ন ইন্টারনেটের ধীরগতি ও বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম।
রাজস্থলীর বিভিন্ন এলাকা, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক, রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক প্রায়ই দুর্বল থাকে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নেটওয়ার্কের সমস্যা প্রকট, ফলে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে । এ নিয়ে স্থানীয় জনগণ বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় ব্যবসায়ী দেবাশিষ, কাজল, শিমুল ও মনা জানান, নেটওয়ার্ক ত্রুটির কারণে অধিকাংশ সময় টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়, এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং জনগণও সেবা হতে বঞ্চিত হচ্ছে , বর্তমানে মানুষ নিয়মিত লেনদেন করে বিকাশ, রকেট, নগদে, যার জন্য নেটওয়ার্ক থাকাটা অত্যান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা বলেন, একদিকে নেটের সমস্যা, অন্য দিকে বিদ্যুৎ চলে গেলে নেট পুরোপুরি চলে যায়, মোবাইলে কল দিয়ে কথা বলার উপায়ও থাকে না। দীর্ঘদিন এই সমস্যা, কিন্তু সমাধানের উদ্যােগ হাতে নিচ্ছে না মোবাইল কোম্পানী গুলো।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, জরুরী অবস্থায় রবি এয়ারটেল ও টেলিটক কোম্পানি গুলোর যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বললে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসছে কিন্তু সমাধান হচ্ছেনা ফলে স্থানীয় সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীগণ নিয়মিত ক্ষোভ প্রকাশ করে আসছে।
নেট সমস্যার বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু আজও তার কোনো সুফল মেলেনি রাজস্থলী উপজেলায়। রাজস্থলীর জনগণ দ্রুত নেটওয়ার্ক সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।অন্যথায় আন্দোলনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited