বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৯ পিএম, ২০২৬-০৪-২৫

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

তরুণদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা এক তরুণের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুধু প্রশংসাই নয়, ওই তরুণের উদ্ভাবিত যানটি নিজে চালিয়েও দেখেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে এর আরও আধুনিক সংস্করণ তৈরিতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যানটি তৈরি করা তরুণ রিজওয়ান রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন রিজওয়ান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি নিজেই গো-কার্টটির স্টিয়ারিং ধরেন এবং সেটি চালিয়ে দেখেন। দেশের প্রধানমন্ত্রী তার বানানো গাড়ি চালাচ্ছেন; এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বানানো গাড়িটি নিজে চালাবেন, এটি তিনি ভাবতেই পারেননি। এই ঘটনা তাকে ভবিষ্যতে আরও বড় কিছু করতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, তিনি নিজের তৈরি এই গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ান রশিদের এই গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ নিজের উদ্ভাবন নিয়ে হাজির হন রিজওয়ান। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে এই গাড়ি তৈরির নেপথ্যের গল্প শোনান। রিজওয়ান রশিদের বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। মূলত বাবার অনুপ্রেরণাতেই প্রযুক্তির এই পথে তার যাত্রা শুরু। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবারের পক্ষ থেকে তাকে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তার আগ্রহ ছিল চার চাকার গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় নিজেই একটি গো-কার্ট তৈরির চ্যালেঞ্জ নেন তিনি। গাড়িটি চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজওয়ান রশিদের মেধা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। তিনি আশ্বাস দেন, এ ধরনের দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার সব সময় পাশে থাকবে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর