বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

উখিয়ায় পাহাড় কাটার সময় শাহজাহান মেম্বারের ড্রাম ট্রাক আটক

মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া :    |    ০২:০৩ পিএম, ২০২৪-০১-২২

উখিয়ায় পাহাড় কাটার সময় শাহজাহান মেম্বারের ড্রাম ট্রাক আটক

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় এক ইউপি সদস্যের মালিকানাধীন ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। পাহাড় কাটার ঘটনায় শাহজাহান মেম্বার নিজেই নেতৃত্ব দিলেও তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হয়নি এখনো। এদিকে খবর পাওয়া গেছে তাকে মামলা থেকে বাদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করেছে একটি বিশেষ মহল। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
২১ জানুয়ারি (রোববার) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হলদিয়াপালং এলাকায় অবৈধ ভাবে পাহাড়ের মাটি কাটার সময় ড্রাম ট্রাকটি আটক করা হয়।
জব্দকৃত গাড়ীটি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ এর ৬নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মালিকানাধীন বলে বন বিভাগ জানিয়েছেন। এ বিষয়ে জানতে ড্রাম ট্রাক মালিক শাহজাহান মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেছেন, বন ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। জনবল সংকটের পরেও বন ও পাহাড় রক্ষায় রাত-দিন নিরলস কাজ করছে। গত এক সপ্তাহে উখিয়ায় ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।
হলদিয়ার শাহজাহান মেম্বারের মালিকানাধীন গাড়ী আটকের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বলেছেন, গভীর রাতে ইউএনও স্যারের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন বলেছেন, বন ও পাহাড় ধংসকারী যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিক নিহত হয়েছে।

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর