বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২৬-০২-১৭

ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক ও আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থানের কাছে অপর এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি আদালত ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর দক্ষিণ ভারতের একটি গ্রামে পাঁচজনের একটি দলের ওপর হামলা চালান অভিযুক্তরা। ওই দলে ইসরায়েলি ওই নারী ও আরেক পর্যটক এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। ওই সময় দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দর্শনার্থীদের কাছে জনপ্রিয় এবং পাথুরে টিলা ও বিস্তৃত মন্দিরের ধ্বংসাবশেষের জন্য পরিচিত বেঙ্গালুরুর হাম্পি এলাকা। ওই এলাকায় বিদেশি পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন রাতে হামলাকারীরা ইসরায়েলি নারী পর্যটক ও তার হোমস্টের মালিক নারীকে ধর্ষণ করে তিন অভিযুক্ত। ওই সময় নারী পর্যটকের সঙ্গে থাকা অপর তিন পুরুষকে একটি খালে নামিয়ে দেয় তারা। তাদের একজন ওড়িশা রাজ্যের বাসিন্দা। পর দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আদালতের নথিতে বলা হয়েছে, সোমবার জেলা আদালতের বিচারক হত্যা মামলায় দোষী সাব্যস্ত তিন হামলাকারীকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ধর্ষণসহ অন্যান্য অপরাধে তাদের কারাদণ্ডও দেওয়া হয়। বিচারক বলেছেন, অভিযুক্তদের অপরাধ একেবারে বিরলতম ঘটনার মধ্যে বিরল। তবে ওই সাজা কার্যকর করার জন্য কর্ণাটকের হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও পাবেন অভিযুক্তরা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে নারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতার বিষয়টি নতুন করে সামনে এনেছে এই মামলা। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে ২৯ হাজার ৬৭০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে। যদিও বাস্তবে তা খুব কমই প্রয়োগ করা হয়। এর আগে দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ২০২০ সালের মার্চে। ওই সময় দিল্লির একটি বাসে ২০১২ সালে সংঘটিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষী চারজনকে ফাঁসি দেওয়া হয়। ওই মামলা সারা দেশে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।
সূত্র: এএফপি।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর