শিরোনাম
কাজী হুমায়ুন কবির | ১২:৩৭ পিএম, ২০২৬-০৫-০৭
সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ)-এর চেয়ারম্যান আবদুল মজিদ ও ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনের পদত্যাগের দাবীতে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগারগাঁও প্রতিষ্ঠানের সামনে আরইএলআই প্রকল্পে ক্লাস্টার পর্যায়ে কর্মরত মাঠ পর্যায়ের কর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান ও এমডির দূর্ণীতি, অর্থ আত্নসাৎ, অফিস পরিবর্তনে দুর্ণীতি, বিশ্বব্যাংক থেকে প্রকল্প না পাওয়া, পুরানো কর্মিদের প্রতি বৈষম্য করায় তাদের পদত্যাগ দাবী করেছেন মাঠপর্যায়ের প্রায় বারশ নেতা কর্মি। কর্মিরা বলেন, বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালক কোন নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। নিজেদের অনৈতিক আর্থিক সুবিধা পেতে তারা ক্ষমতা ধরে রাখতে চায়। যা প্রতিষ্ঠানের ক্ষতি ও ভাবমুর্তি নষ্ট করছে। তাই অবিলম্বে তাদের দুজনের পদত্যাগ চান মাঠপর্যায়ের কর্মকর্তারা।
স্মারক সুত্রে জানা যায়, আর আইএলই প্রকল্পটি World Bank-এর অর্থায়নে পরিচালিত এবং বিশ্বব্যাংকের সাথে এসডিএফ এর বর্তমান চুক্তির মেয়াদ ২৮ মে ২০২৬ পর্যন্ত বলবৎ রয়েছে যেখানে প্রকল্প এক্সটেনশনের সম্ভাবনা বিবেচনায় অনেককেই জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়েছে। জানা যায়, এসডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এসডিএফ-এর মাধ্যমে এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে কাজ করছে। বিগত ১৫ এবং ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এসডিএফ প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন প্রশিক্ষণে প্রস্তাবিত 'এসডিএফ চাকরি সংক্রান্ত সাধারণ নিয়মাবলী' এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে কর্মরত শ্রমিকরা চরমভাবে আশাহত ও সংক্ষুব্ধ করেছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেন, কয়েকজনের প্রস্তাবিত নতুন নীতিমালায় কর্মীদের অভিজ্ঞতাকে অস্বীকার করে পুনরায় নিয়োগ পরীক্ষা, বয়সসীমা নির্ধারণ এবং বেতন হ্রাসের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা শুধুমাত্র অমানবিকই নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা বলেন, চাকরির ধারাবাহিকতা ও আইনি বাধ্যবাধকতা: বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩ ও ২০১৮) এবং প্রস্তাবিত শ্রম বিধিমালা অনুযায়ী, দীর্ঘকাল যাবৎ ধারাবাহিকভাবে কর্মরত কর্মীদের 'অস্থায়ী' বা 'চুক্তিভিত্তিক' তকমা দিয়ে হঠাৎ ছাঁটাই করা বেআইনি। এসডিএফ-এর মতো একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করার পর পুনরায় নিয়োগ পরীক্ষার কথা বলা কর্মীদের অভিজ্ঞতার অবমাননা। RELI প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত। বিশ্বব্যাংকের Environmental and Social Framework (ESF) এর ESS2 (Labor and Working Conditions) স্পষ্টভাবে উল্লেখ করে যে, কর্মীদের সাথে স্বচ্ছ আচরণ করতে হবে এবং তাদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। নতুন কোনো পলিসি চাপিয়ে দেওয়া বিশ্বব্যাংকের এই নির্দেশিকার পরিপন্থী।
তারা আরো বলেন, বাংলাদেশ আইএলও (International Labor Organization) এর সদস্য হিসেবে কর্মীদের কর্মসংস্থানের নিশ্চয়তা ও মর্যাদাপূর্ণ পারিশ্রমিক দিতে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘ মেয়াদে কর্মরত কর্মীদের এসডিএফ এর পূর্বের ধারাবাহিক পদায়নের নিয়ম লঙ্ঘন করে কর্মসংস্থান সংকটে ফেলা আন্তর্জাতিক শ্রম মানের গুরুতর লঙ্ঘন। এসডিএফ প্রতিষ্ঠার পর থেকে আমরা পুরাতন কর্মীরা কোনো প্রকার নতুন নিয়োগ পরীক্ষা ছাড়াই আমাদের কর্মদক্ষতার মাধ্যমে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে স্থানান্তরিত হয়েছি। এখন প্রকল্পের শেষ সময়ে এসে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া একটি সুসংগঠিত 'ষড়যন্ত্র' বলে আমরা মনে করি, যা অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করে প্রতিষ্ঠানকে দুর্বল করার নামান্তর। আমাদের দাবী ছিল চলমান RELI প্রকল্পে কর্মরত সকল স্টাফের চাকরির মেয়াদ পরবর্তী নতুন প্রকল্পে স্থানান্তর না করা পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। বেতন কাঠামো সুরক্ষা, নতুনভাবে তৈরীকৃত পলিসি বাতিলের দাবি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা (যা দীর্ঘদিনের পাওনা) অবিলম্বে কার্যকর করতে, নূন্যতম ৩ বছর ধারাবাহিকভাবে কাজ করলে 'স্থায়ী নিয়োগের' মানদণ্ড হিসেবে গণ্য করতে হবে। কিন্তু চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালক এসব বিষয় আমলে না নিয়ে তাদের আখের গোছানোর কাজে ব্যস্ত।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited