শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৪-১১-২০
ইউসুফ আলী :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডগব্লিউসি, পিএসসি, মঙ্গলবার( ১৯ নভেম্বর) বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও সর্বস্তরের সদস্যদের দরবার ও মতবিনিময় করেন।
তিনি ময়মনসিংহ রেঞ্জ ও জেলা কার্যালয়সহ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই বৃহৎ বাহিনীকে নতুন
বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
এরপর মহাপরিচালক ফুলবাড়ীয়া উপজেলার এতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন। কালাদহ ক্লাব পরিদর্শনকালে তিনি বলেন “কালাদহ ভিডিপি মডেল বাংলাদেশের সব জায়গায় পৌছে দিতে পারলে আমাদের আর পিছনে তাকাতে হবে না। বাংলাদেশ পুনর্জন্মের যে সুযোগ তৈরি হয়েছে তাতে কালাদহ মডেল অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আগামীতে সকল সদস্যদের অনুপ্রাণিত করতে অবদান রাখবে।” তিনি আরও বলেন,
“কালাদহ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে কালাদহ আনসার-ভিডিপি ক্লাব হবে সারা দেশের ভিডিপি সক্ষমতার মডেল।”
এছাড়া বুধবার তিনি নালিতাবাড়ী,শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে আছেন আনসারের উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited