বাংলাদেশ   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

নজরুলকে উদ্‌যাপন নয়, গবেষণা ও চর্চায় ধারণ করার আহ্বান

পাঠ্যবই থেকে নজরুলের লেখা বাদ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে গবেষণা খাতেও বরাদ্দ নেই

আবদুল্লাহ মজুমদার :    |    ০৭:২৬ পিএম, ২০২৬-০৮-২৭

নজরুলকে উদ্‌যাপন নয়, গবেষণা ও চর্চায় ধারণ করার আহ্বান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, তাঁর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গবেষণা ও পাঠ্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভা ২৭ আগস্ট বিকেলে পত্রিকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কে এম আলী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার। সভা পরিচালনা করেন সাংবাদিক শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এম আলমগীর চৌধুরী, সাংবাদিক মো. আরফান উদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ সেলিম ও তারেকুল ইসলাম। আলোচক ছিলেন ইতিহাসবেত্তা কমরেড সেলিম উল্লাহ।

আলোচনায় বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, ধর্মীয় সম্প্রীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমান প্রাসঙ্গিক। তাই নজরুলচর্চাকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা প্রয়োজন।

সভায় জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ অর্থবছরের নিজস্ব বাজেটে গবেষণা খাতে কোনো অর্থ বরাদ্দ না থাকার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, ‘নজরুল বর্ষ’ পালনের সময়ে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে গবেষণা খাতে বরাদ্দ না থাকা নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দেয়।

তাঁরা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন, রাজনৈতিক ও সামাজিক চিন্তা নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার সুযোগ বাড়ানো না গেলে নজরুলের সৃষ্টির নতুন দিক উন্মোচন এবং তাঁর চিন্তার গভীরতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা কঠিন হবে।

পাঠ্যবই থেকে নজরুলের লেখা বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। নবম–দশম শ্রেণির বাংলা সাহিত্য বই থেকে তাঁর ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি বাদ পড়ার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, পাঠ্যক্রম পরিবর্তনের সময় জাতীয় কবির গুরুত্বপূর্ণ সৃষ্টিগুলোর সাহিত্যিক ও শিক্ষামূল্য বিবেচনা করা জরুরি। একই বইয়ে নজরুলের ‘মানুষ’ ও ‘উমর ফারুক’ কবিতা রাখা হলেও একটি গুরুত্বপূর্ণ কবিতা বাদ দেওয়ার বিষয়টি নতুন করে ভাবার দাবি রাখে।

প্রধান অতিথি সাহিত্যিক ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার বলেন, নজরুলকে শুধু জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী কিংবা আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ রাখলে তাঁর প্রতি যথাযথ দায়িত্ব পালন হবে না। নতুন প্রজন্মকে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার দর্শনের সঙ্গে পরিচিত করতে হলে পাঠ্যবই, গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় তাঁকে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘নজরুলকে উদ্‌যাপন করা আর নজরুলকে ধারণ করা এক কথা নয়।’ জাতীয় কবিকে সত্যিকার অর্থে ধারণ করতে হলে তাঁর সাহিত্য নিয়ে গভীর গবেষণা এবং নতুন প্রজন্মের মধ্যে তাঁর সৃষ্টির পাঠ বাড়াতে হবে।
সভা পরিচালনাকারী সাংবাদিক শাহজালাল ও আলোচক ইতিহাসবেত্তা কমরেড সেলিম উল্লাহ নজরুলের জীবন, সাহিত্য ও সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁরা বলেন, অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী চেতনা আজও সমান প্রাসঙ্গিক।

অতিথি এম আলমগীর চৌধুরী, মো. আরফান উদ্দিন, মামুনুর রশিদ সেলিম ও তারেকুল ইসলাম নজরুলের সাহিত্যকর্মের সামাজিক প্রভাব এবং বর্তমান প্রজন্মের কাছে তাঁর সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী শুধু তাঁকে স্মরণ করার উপলক্ষ নয়; এটি নতুন করে নজরুলকে পড়া, গবেষণা করা এবং তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও সুযোগ। তাই নজরুল গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ, পাঠ্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের যথাযথ মূল্যায়ন এবং সাহিত্য-সংস্কৃতির পরিসরে নিয়মিত নজরুলচর্চা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় বক্তারা প্রত্যাশা করেন, ‘নজরুল বর্ষ’ ও তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে দেশে দীর্ঘমেয়াদি ও গভীর নজরুলচর্চার নতুন পথ তৈরি করবে।

রিটেলেড নিউজ

নজরুলকে উদ্‌যাপন নয়, গবেষণা ও চর্চায় ধারণ করার আহ্বান

নজরুলকে উদ্‌যাপন নয়, গবেষণা ও চর্চায় ধারণ করার আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, তাঁর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনা...বিস্তারিত


ওসমান হাদি হত্যা :  অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট

ওসমান হাদি হত্যা :  অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা একটি মামলার আসামি চট্টগ্রামের...বিস্তারিত


টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক...বিস্তারিত


কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

আমাদের বাংলা ডেস্ক : : মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর ১৬ কোটি টাকার বেশি ব্য...বিস্তারিত


রোহিঙ্গাদের বিষয়ে প্রতিরক্ষা উপদেষ্টা : ‘ইতিহাস বলে, অবহেলা করলে একদিন আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে তারা’

রোহিঙ্গাদের বিষয়ে প্রতিরক্ষা উপদেষ্টা : ‘ইতিহাস বলে, অবহেলা করলে একদিন আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে তারা’

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রাষ্ট্রহীন, বিচ্ছিন্ন ও হতাশ একটি প্রজন্ম বেড়ে উঠছে, যা উগ্রবাদ এব...বিস্তারিত


মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর