শিরোনাম
সংবাদদাতা, নোয়াখালী | ০২:৩৫ পিএম, ২০২০-১০-০৬
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশ ব্যাপি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ নোয়াখালী প্রেসক্লাব, ডিসি অফিস, মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল, মানবন্ধনে উত্তাল ছিল সকাল থেকে।
সকালে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, নোয়াখালী।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক জানায়, গত ১ মাসে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেম¦র মাসে নোয়াখালীতে ধর্ষণ-১টি, গণধর্ষণ-১টি, ধর্ষণ চেষ্টা-৩টি, মামার উত্ত্যাক্ত সইতে না পেরে আতœহত্যাসহ আতœহত্যা-২টি, নারী হত্যা-২টি, নারীর মরদেহ উদ্ধার- ২টি”র মত উল্লেখযোগ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এবিএম আবদুল আলিম, মুহাম্মদ আলমগীর, দৈনিক সচিত্র নোয়াখালীর প্রকাশক ও সম্পাদক আমিরুল ইসলাম হারুন, কাউন্সিলর লিলি রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেহেদী হাসান প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশ ব্যাপি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
উল্লেখ্য গত রোববার (০৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited