শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২১-০৮-১০
ক্যারিয়ারে দারুণ অবস্থায় থাকা ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা গত কয়েকদিন ধরে তার বাবাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন। অবশেষে স্বস্তি ফিরেছে এই তারকার ও তার পরিবারে।
তানজিন তিশার বাবা আবুল কালাম গেল কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাইনর স্ট্রোক হয়েছিল। এ নিয়ে অভিনেত্রীর পরিবার বেশ উদ্বিগ্ন ছিল। তবে সম্প্রতি সুস্থ হয়ে বাসায় ফিরছেন তিনি।
০৯ আগস্ট সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, 'আলহামদুলিল্লাহ, অবশেষে বাবা বাড়ি ফিরেছেন। তিনি স্ট্রোক করেছিলেন এবং গেল কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন বাবা বিপদমুক্ত, দিন দিন সুস্থ হয়ে উঠছেন। '
বাবার হাসপাতালে থাকার সময়ের কথা নিয়ে তানজিন তিশা লেখেন, 'গত কয়েকটা দিন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এখন বাবা সুস্থ হয়ে উঠছেন, তাই আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। সবাই বাবার জন্য দোয়া করবেন। '
করোনা প্রকোপের মধ্যেও গেল কোরবানি ঈদে তানজিন তিশা অভিনীত ১৪টি নাটক প্রচারিত হয়। এরমধ্যে ‘সাহসিকা’, ‘অবসর’, ‘হ্যালো শুনছেন’, ‘এক মুঠো প্রেম’, ‘কায়কোবাদ’, ‘এক্স যখন কলিগ’সহ কয়েকটি নাটক আলোচিত ও প্রশংসিত হয়েছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited