বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ড্যানিশ রাজকুমারী

সংবাদদাতা কক্সবাজার ::    |    ০৫:৫২ পিএম, ২০২২-০৪-২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ড্যানিশ রাজকুমারী

 


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ড্যানিশ রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তিনি রোহিঙ্গাদের জীবনযাপন দেখেন এবং রাখাইন থেকে চলে আসার পেছনে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনেন। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন কমান্ডার (এসপি) নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে কুতুপালং ১৪ এপিবিএন আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রোহিঙ্গা ক্যাম্প-৫ সিআইসি অফিসে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮-ওয়েস্ট ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। এরপর রোহিঙ্গা ক্যাম্প-৬ পরিদর্শন করেন। এ ঘর থেকে ও ঘর ছুটে যান ড্যানিশ রাজকুমারী। ক্যাম্প পরিদর্শনের সময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে ছবিও তোলেন রাজকুমারী। এরপর দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত রোহিঙ্গা কো-অর্ডিনেশন সেন্টারে অবস্থান করে আরআরআরসি কমিশনার, ক্যাম্প সিআইসি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর চারজন নারী ও পাঁচজন পুরুষ এফডিএমএনের সঙ্গে কথা বলে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কথা শোনেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্যাম্পে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন ডেনমার্কের রাজকুমারী। সেখান থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ড্যানিশ রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে নিশ্ছিদ্র নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর এবং ১৪ এপিবিএনের কয়েকশ অফিসার ফোর্স দায়িত্বপালন করেন। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান ড্যানিশ রাজকুমারী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার (এসপি) মো. হাছানুজ্জামানসহ সংশ্লিষ্টরা। বুধবার (২৭ এপ্রিল) সকালে হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর