বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ

সংবাদদাতা, সাভার :    |    ০১:০২ পিএম, ২০২০-০৯-২১

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ

 

রাজধানীর সন্নিকটে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া হাসপাতাল থেকে ফেরার পথে নিলা রায় (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে বখাটে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পাল পাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করত।
বখাটে ওই ঘাতক যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী। সে একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আজ রাত ৯টার দিকে স্থানীয় এক হাসপাতাল থেকে বাড়ী ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করে বখাটে ওই যুবক। পরে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে কথার বাহানায় নির্জন সড়কে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। এসময় স্থানীয়রা নিলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই অলকের দাবী, অলকের সঙ্গে থাকা বোন নিলাকে কথা বলার বাহানায় রিকশা থেকে নামায় মিজানুর নামে যুবক। পরে সে বাসা দিকে গিয়ে আবার বোনের জন্য ফিরে আসে। এসময় হঠাৎ স্থানীয়দের চিৎকার শুনতে পায়। কাছে গিয়ে দেখতে পায় তার বোন নিলাকে রক্তাত অবস্থায় রিকশা করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছে।

এনাম মেডিকেল হাসপাতাল সূত্র জানা গেছে, নীলাকে ৫/৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার মধ্যে ঘারে, মুখে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে সাভার থানায় একটি মামলারও প্রক্রিয়া চলছে। প্রেম নাকি অন্য কোন বিষয়? সব মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। তবে পরিবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে হত্যাকান্ড ঘটতে পারে। অভিযুক্তকে আটকেরর পর মুল ঘটনা জানা যাবে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর