শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০৬:০৬ পিএম, ২০২১-০৯-১৮
গত শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর আয়োজনে সাংস্কৃতিক সংগঠন সমুহের করোনাকালীন বিশেষ প্রনোদনা প্রদান, সাংস্কৃতিক সেবী এবং
সাংস্কৃতিক সংগঠন সমূহকে সম্মাননা বাৎসরিক অনুদান প্রদান এবং শিল্পকলা একাডেমী সহ সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সকল মিলনায়তনের ভাড়া মওকুফ এর দাবিতে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামালউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্তঘোষ, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকা, সুইহারী সংগীত নিকেতন এর পরিচালক সনৎ চক্রবর্তী, বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, প্রবীন সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, গন সংগীত শিল্পী সংস্থার সভাপতি সেতারা বেগম। সঞ্চালকের
দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ রহমত। বক্তরা বলেন অসম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সাংস্কৃতিক কর্মীদের যথেষ্ট অবদান থাকলেও তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। তাদের ব্যাপারে সরকারকে ভাবতে হবে। শুধু সাংস্কৃতিক কর্মীদের নয় সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলোকে করোনাকালীন প্রনোদনা দিতে সরকারের প্রতি অনুরোধ করছি। সেই সাথে শিল্পকলা একাডেমী সহ সরকারী সকল মিলনায়তনে
বিনা ভাড়ায় সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে হবে। মনে রাখবেন সমাজকে রক্ষা করতে সাংস্কৃতিক কর্মীরা এদেশে অনন্দ্র প্রহরী হিসেবে লড়াই সংগ্রাম করে আসছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited