শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৮ পিএম, ২০২৫-১১-২৪
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণা-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর রিকশা প্রতীকের পক্ষে এক হাজারের বেশি মোটর সাইকেলের শোডাউন হয়েছে। সোমবার সকাল থেকে আসন এলাকার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শোডাউন ও পথসভা করে দলটির নেতা-কর্মীরা। সকালে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করে। পরে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের জনসংযোগ চালানো হয়। এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, প্রার্থী গোলাম রব্বানী, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, কলমাকান্দা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, সাধারণ সম্পাক হাফেজ আমিনুল ইসলাম।বক্তারা বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মতসহ সবাইকে নিয়ে খেলাফতের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। আগামী নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited