বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে গোপালগঞ্জের সাংবাদিকরা

গোপালগঞ্জ প্রতিনিধি :    |    ০২:৪৬ পিএম, ২০২১-০৫-১৯

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে গোপালগঞ্জের সাংবাদিকরা

পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম হুমায়ুন কবীর, দৈনিক সংবাদের রবীন্দ্রনাথ অধিকারী, সমকালের মনোজ সাহা, বৈশাখী টিভির শেখ মোস্তাফা জামান, এনটিভির মাহবুব হোসেন সারমাত, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, বিটিভির মেহেদী হাসান, একাত্তর টিভির আজিজুর রহমান রনি, এশিয়ানএজের মিজানুর রহমান মানিক, ঢাকা পোস্টের লিয়াকত হোসেন লিংকন, জবাবদিহির মোহাম্মদ মাহমুদ কবির আলী, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, ফকির মিরাজ আলী প্রমুখ। মানববন্ধন স ালনা করেন চ্যানেল টুয়েন্টিফোরের রাজিব আহমেদ রাজু। 
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবি করেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে। 
বক্তারা আরো বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরও নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের ঘটনা আড়াল করতে রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল বলে মন্তব্য করেন সাংবাদিকরা।
এদিকে, এ মানববন্ধন কর্মসূচীর সাথে একত্বতা ঘোষণা করে জেলার কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর