শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২১-০৭-২৭
সাগরে ফের লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেখা দিয়েছে ঝড়ে শঙ্কা। ফলে সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরেই কেবল নয়, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলেও। এছাড়া দেশের অভ্যন্তরেও কিছু কিছু অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার (২৭ জুলাই) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায? একটি লঘুচাপ সৃষ্টি হয?েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায? বায?ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের উপকূলীয? এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয?ে ঝড?াে হাওয?া বয?ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায?রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয? সতর্ক সংকেত দেখাতে বলা হয?েছে। এদিকে শঙ্কা দেখা দিয়েছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো নিয়ে। টানা অরবোধের পর কয়েকদিন আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে নেমেছেন জেলেরা। তাই উদ্দ্যেশে সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয?া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয?েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীতে মঙ্গলবার সকালে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। সেটা কেটে যাওয়ার থেকে কখনো রোদের তীব্রতা বাড়ছে। কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কেবল রাজধানী নয় দেশের বিভিন্ন স্থানেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। দুপুর পর্যন্ত সবচেয়ে বর্ষণ হয়েছে কক্সবাজারে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে। বৃষ্টিপাতে প্রবণতা থাকবে আগামী ৩ দিন। গত সপ্তাহেই লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা ভারতে উড়িশ্যার দিকে গিয়ে দুর্বল হয়ে পড়ে। সে সময়ও বৃষ্টিপাত বেড়েছিল। চলতি মাসে অন্তত দুটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, যার একটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এ পর্যন্ত নিম্নচাপ হয়নি।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited