শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৭:৫৫ পিএম, ২০২৫-০২-০৮
ছবি; নরুল আজম
আনোয়ারার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ১৩তম রাফি স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। রোটারি কমিউনিটি কোর (আর.সি.সি) ভিংরোলের আয়োজনে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোরশেদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাফির মা ডাঃ রওনক জাহান, এক্স বিভাগীয় প্রধান, গাইনি বিভাগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বলেন, "রাফিকে ছোট বয়সে হারালেও সে আজও আমাদের মাঝে আছে। তার স্মৃতি ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণরা শৃঙ্খলিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই টুর্নামেন্ট তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রধান আলোচক ছিলেন মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম ও সভাপতি, বাংলাদেশ এডিটর ফোরাম। তিনি বলেন, "দেশ পরিচালনার দায়িত্ব তরুণদের কাঁধে। তারুণ্যের সাহসী উদ্দীপনার মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে, যা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায়। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, আনোয়ারার তরুণদেরও তেমনভাবে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ ও শোষণের বিরুদ্ধে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সমাজের শোষিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে, সত্যের পক্ষে কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে।"
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনীর চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, রাফি স্মৃতি পাঠাগার এবং আলহাজ্ব নুরুল কবির, চট্টগ্রাম ব্যুরো প্রধান, মাইটিভি। স্বাগত বক্তব্য রাখেন রাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম. জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি কমিউনিটি কোর (আর.সি.সি) ভিংরোলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী খেলায় ভিংরোল ক্রিকেট একাদশকে হারিয়ে আনোয়ারা ক্রিকেট একাদশ জয়লাভ করে। জমজমাট এই খেলায় উভয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরিদ (মনি) ও মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সওদাগর, মোঃ তৌহিদুল ইসলাম মেম্বার, মোঃ শেখ আব্দুল্লাহ, মোঃ মোস্তাক, রাশেদ উদ্দিন পারভেজ, দৈনিক আমাদের চট্টগ্রামের সহ-সম্পাদক আ. ন. ম. তাজওয়ার আলম, স্টাফ ফটোসাংবাদিক নুরুল আজম, ইমন, শাহেদ, আরমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
ক্রীড়াপ্রেমীদের বিপুল সমাগমে পরৈকোড়া পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ রামিন, জামসেদ, জিসান, ছামী, তাসিল, মোঃ ফাহিম, ইউসুফ, রিফাত, রাসেল, আবিদসহ অসংখ্য দর্শক। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে এবং তাদের সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited