শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২৪-০৭-২৭
আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক। গতকাল জমকালো উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে পদকের লড়াই।
আসরের প্রথম পদকটি জিতেছে কাজাখস্তান। আর প্রথম দুই সোনা গেছে চীনের দখলে।
আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা।
শুটিংয়ের ওই ইভেন্টে প্রথম সোনা জয় করে চীন। ফাইনালে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি ১৬–১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে। এই ইভেন্টে প্রথম রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া।
শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে এই পদক পেয়েছে তারা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের দখলে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited