বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৫ পিএম, ২০২২-১০-১৩

ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা প্রতিমন্ত্রীকে এ সময় বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। সেসবের উত্তর দেন তিনি। বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে বিএনপির সমাবেশে সরকারের বিভিন্ন সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলতে চাই, শুধু র্যাবকে নয়, শেখ হাসিনার সরকারকে নিষেধাজ্ঞা দিতে হবে। ফখরুলের এ আহ্বান— যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছেন দেখলাম, তা যদি সত্য হয় তবে সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার কথা বলেছেন। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি- নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল ভোটে না এলে, সে দায়ভার আমাদের নয়। ঢাকায় বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার বজায় রেখে চলবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে বাংলাদেশের ভোট দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এ রেজুলেশনে বাংলাদেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট দিয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর