শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:১৬ পিএম, ২০২১-১১-২৭
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা 'নো ল্যান্ডস ম্যান'। এবার কায়রো চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে সিনেমাটি্র। সেই উৎসবে বিশেষ উপস্থাপনা বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী নিজেই৷ তিনি জানান, কায়রো উৎসবে অংশ নেবেন এ সিনেমার অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার সঙ্গে থাকবেন এ আর রহমান, মেগান মিশেল। 'নো ল্যান্ডস ম্যান' সিনেমা সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। পাশাপাশি তিনি সিনেমাটির সহপ্রযোজক হিসেবেও যুক্ত। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও আছেন বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ। সিনেমাটির প্রযোজক হিসেবে আরও রয়েছেন ফরিদুর রেজা সাগর, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার বঙ্গবিডি।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited