বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চাকসু নির্বাচন: প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৮ পিএম, ২০২৫-০৯-২৩

চাকসু নির্বাচন: প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে চাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন  কমিশন।
বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনে সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ হয়েছেন ২৩ জন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জনের মধ্যে বৈধ হয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন মনোনয়ন জমা পড়লেও কারও প্রার্থিতা বাতিল হয়নি। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জনের মধ্যে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১১ জন। সব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
আরিফুল হক সিদ্দিকী জানান, সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই–বাছাই শেষে প্রার্থিতা পুনর্বহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে।  
১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে ১০৮৮ জন। এর মধ্যে থেকে ৪২৯ প্রার্থী মমোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এর আগে, রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৬টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, শিবিরসহ ১১টি সংগঠন। সবশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। ৩৪ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ। যার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সাড়ে ২৭ হাজার চবি শিক্ষার্থী।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর