শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২৫-১০-২১
দীর্ঘ সময় ধরে ধূমপান করে ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে বিশেষ পদক্ষেপের দরকার। ধূমপানে মূলত আমাদের ফুসফুসের বারোটা বেজে যায়।
তাই ফুসফুসের স্বাস্থ্য পুনরুদ্ধার সবার আগে দরকার। ফুসফুসকে কর্মক্ষম করে তুলতে এই কাজগুলো আপনাকে নিয়ম মেনে করতেই হবে।
প্রতিদিন সকালে নিয়ম করে খোলা ছাদে প্রাণায়াম করুন। প্রাণায়াম শুধু ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায় তা নয়। ফসফুসে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে প্রাণায়ামের বিকল্প আর কিছু নেই। বায়ু ধারণ ও রেচক প্রক্রিয়ায় বিষাক্ত পদার্থ ফুসফুস থেকে দূর হয়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট প্রাণায়াম অভ্যাস করুন।
দীর্ঘ বছর ধরে ধূমপানে ফুসফুসের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ফুসফুসে প্রাদাহ দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্য খাদ্যাভাসে পরিবর্তন আনা প্রয়োজন। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমন ধরনের ফল ও সবজিতে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা মেলে।
এ ছাড়া প্রতিদিন সকালে খালিপেটে কাঁচা হলুদে দুটি গোলমরিচ মিশিয়ে খেলে ধীরে ধীরে প্রদাহ কমে আসে। কিংবা কাঁচা রসুন ভাতের মধ্যে রেখে খেলেও উপকার পাবেন। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া আবশ্যিক। এতে ফুসফুসে জমে থাকা শ্লেষ্মা পাতলা হয়ে শরীর থেকে বেরিয়ে যায়।
বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ুন। অতিরিক্ত দূষণযুক্ত এলাকা এড়িয়ে চলুন। বাড়িতে বা বাইরে ধোঁয়ার মধ্যে বেশিক্ষণ থাকবেন না।
ধূমপান ছাড়ার পর যদি শ্বাসকষ্ট বা চাপ অনুভব করেন তাহলে অতি সত্ত্বর ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসক নিজের প্রয়োজনমতো পালমোনারি ফাংশন টেস্ট বা অন্যান্য পরীক্ষা করে ফুসফুসের বর্তমান অবস্থা জেনে নেবেন। এরপর তাঁর পরামর্শমতো চলুন।
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited