বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চুয়াডাঙ্গায় জামায়াত নেতা আটক

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১৭ পিএম, ২০২৬-০২-১২

চুয়াডাঙ্গায় জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক শরীফ চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বলে জানা গেছে। স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে কেন্দ্রের পাশে ঘোরাফেরা করতে দেখে আটক করেন এবং পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নগদ টাকাসহ একজন জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে নিয়ে যায়। চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ জানান, গত কয়েকদিন ধরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আমরা বিষয়টি নজরে রাখছিলাম। আজ ভোট চলাকালীন সময় কেন্দ্রের পাশে তাকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার কাছে নগদ টাকা পাওয়া যায় এবং তিনি বিষয়টি স্বীকার করেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এরপর প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ জানান, ভোটকেন্দ্রের পাশ থেকে ৭৯ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে অভিযোগ অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর