শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২১-১০-১৬
স্বপ্না চন্দ। পেশায় নার্স।
তার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্য নারীর সঙ্গে থাকেন। তাই শাশুড়িকে নিয়ে জীবন কাটছিল স্বপ্নার।
বৃহস্পতিবার স্বপ্নাকে একাধিকবার ফোন করেন তার ভাই। কিন্তু কেউ ফোন ধরছিল না। পরে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। তারা গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ায়। স্বপ্না নিহত হলেও তার শাশুড়ি মীরা চন্দ বেঁচে আছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরা চন্দ জানিয়েছেন, তাদের বাড়িতে কয়েকজন অপিরিচিত লোক ঢুকেছিল। এরপর হামলার ঘটনা ঘটে।
স্বপ্না চন্দের ভাই জানান, তিনি এসে দেখেন, ঘরের মধ্যে ফ্যান-লাইট সবই চলছিল। কিন্তু কারও কোনো সাড়া মেলেনি। তাই পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় বোন ও তার শাশুড়ি পড়ে আছেন। সম্ভবত ধারালো কিছু দিয়ে তাদের কোপ দেওয়া হয়েছে।
জানা গেছে, স্বপ্না চন্দের এক ছেলে ও এক মেয়ে। বাজারে প্রচুর দেনা রয়েছে ছেলের। অনেকদিন ধরেই বাড়িতে থাকতেন না তিনি। মেয়ে আগেই মারা গেছে। পুলিশ এবার সেই ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited