বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জয়পুরহাটে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৪ পিএম, ২০২৬-০২-১২

জয়পুরহাটে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

জয়পুরহাট প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতির কারণে ভোটের হারে বেশ গতি লক্ষ্য করা গেছে। রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত জেলার দুটি আসনে গড়ে ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে ৩৭ শতাংশ ও জয়পুরহাট-২ আসনে ভোট পড়েছে ৪০ শতাংশ। তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ভালো হয়েছে। সকাল থেকে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দীর্ঘ হয়। বেলা বাড়ার সঙ্গে ভিড় আরও বাড়ে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের কেন্দ্রগুলোর ন্যায় গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতেও ভোট পড়ার হার কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। ভোটার আব্দুল ওহাব বলেন, আমি ভোট দিয়েছি। কোনো ঝামেলা নেই। সুবিধামতো ভোট দিয়েছি। তরুণ ভোটার মোছা. সাকিলা বলেন, ভোটকেন্দ্রে পরিবেশ খুবই ভালো। সিরিয়াল নম্বর নিয়ে লাইন ধরে গিয়ে ভোট দিয়েছি। কেন্দ্রে নারী ভোটারই বেশি। এবারের নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে রয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন- বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান (কাঁচি প্রতীক), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ওয়াজেদ পারভেজ (মই) ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা (ঘোড়া)। অন্যদিকে, জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম (দাঁড়িপাল্লা) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী এস এ জাহিদ (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০ জন, নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১০ জন এবং প্রবাসী ও পোস্টাল ভোটার রয়েছেন ৭ হাজার ৪৮৬ জন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর