শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৩ পিএম, ২০২৫-১১-২৫
ফটিকছড়ি আসনে (চট্টগ্রাম-২) বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সারাদেশে ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্ঠীর সব ষড়যন্ত্র। গ্রাম-গঞ্জের ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে৷ ৩১দফার ভিত্তিতেই হবে আগামীর বাংলাদেশ। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাজারের মুখে এসে শেষ হয়।
বিএনপি নেতা শহিদ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. শাহরিয়া, নুরুল হুদা, মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ প্রমুখ।
গণমিছিল শুরুর আগে দক্ষিণ ফটিকছড়ির ৭ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানুপুর লায়লা কবির কলেজ মাঠে জমায়েত হন।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited