বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গাজীপুরে খুন-ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২৩-০৩-২৫

গাজীপুরে খুন-ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় একটি বাড়িতে খুন ও ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-মিডিয়া) মো. ইব্রাহিম খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ী এলাকার আব্দুল ছালামের ছেলে মো. আবু তাহের (২৯), গাজীপুরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মো. মফিজ উদ্দিন মফু (৩৭), একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২), মো. হাবিবুল্লার ছেলে মো. আজিজুল হাকিম (২৮) ও উত্তর সালনা পালোয়ানপাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে মো. খোকন মিয়া (৩০)।

উপ-কমিশনার জানান, গত ১২ মার্চ রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত হানা দেয়। পরে ডাকাতরা জানালার গ্রিল কেটে মেহজাবিন আক্তারের ছেলে মাহিউস সুনান চৌধুরীর কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে মাহিউস সুনান টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে গলায় চাদর পেচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মেহজাবিন আক্তারের কক্ষ থেকে ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা ও ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেহজাবিন আক্তার তার ছেলেকে খুনসহ ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন  সদর থানায় ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ ঢাকার খিলক্ষেত থেকে আবু তাহেরকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যমতে, মেহজাবিন আক্তারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে জানালার গ্রিল কাটায় ব্যবহৃত একটি লোহার কাটার উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অপর চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার দুজনের কাছ থেকে ৫ হাজার টাকা করে লুণ্ঠিত মোট ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর