শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৫-১২-১৮
সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুল হক টুকু এবং তার সন্তানদের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হকের নামে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ছেলে এস এম আসিফ শামস এবং তার মেয়ে মিসেস মুমতাহিন ও মেয়ের জামাই মোস্তফা এস এম নাসিফ শামসের সম্পদের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তর জানিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার সাবেক মেয়র এস, এম, আসিফ শামসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৪৩ টাকার সম্পদ, তার মেয়ে মিসেস মুমতাহিন মোস্তফার বিরুদ্ধে ১ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং মেয়ে জামাই এনার্জি ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক এস, এম, নাসিফ শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৩৯৫ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited