শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০৬:১৪ পিএম, ২০২২-০৮-০২
অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে এ মামলা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৫ এপ্রিল সম্পদ বিবরণীর নোটিশ দেয় দুদক। যার পরিপ্রেক্ষিতে তিনি ওই বছরের ১৫ মে সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৮ লাখ ৪৪ হাজার ২৫৬ টাকা স্থাবর সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দিয়েছেন।
এছাড়া দুদকের অনুসন্ধানে চার কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে, যা তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুসের মাধ্যমে অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited