বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইংলিশ পরীক্ষার পর এবার আইরিশ পরীক্ষা

ইংলিশ পরীক্ষার পর এবার আইরিশ পরীক্ষা

স্পোর্টস ডেস্ক :    |    ১২:২১ পিএম, ২০২৩-০৩-১৮

ইংলিশ পরীক্ষার পর এবার আইরিশ পরীক্ষা

আমাদের বাংলা স্পোর্টস ডেস্কঃইংলিশ পরীক্ষার ধকল কাটতে না কাটতেই সামনে এবার আয়ারল্যান্ড। আইরিশদের  বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে ওয়ানডে দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ম্যাচ শুরু দুপুর ২টায়।এবার আর মিরপুর বা চট্টগ্রাম নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। নতুন ভেন্যুতে তামিম ইকবাল বাহিনীর নতুন করে ছন্দে ফেরার মিশন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের। সাত বছর পর নিজেদের ডেরায় ওয়ানডে সিরিজ হারে তামিম ইকবালের দল।মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে স্বাগতিক দলের অপ্রতিরোধ্য যাত্রা থামায় জস বাটলারের ইংল্যান্ড। যদিও চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে শেষ করেছিল টাইগাররা।

এবার আইরিশদের বিপক্ষে পুরোনো সেই ছন্দে ফেরার মিশন। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার ধারায় ফিরতে প্রথম ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারবে তামিম বাহিনী?আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। প্রতিপক্ষও আগের দুই সিরিজের চেয়ে (ভারত ও ইংল্যান্ড) অপেক্ষাকৃত সহজ।

তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো প্রতিপক্ষকেই সহজ মানতে রাজি নন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জয় সবসময়ই আমাদের লক্ষ্য, যে কোনো দলের বিপক্ষেই খেলি না কেন। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ দল বলে কিছু নেই। বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তাই না? নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা খেলোয়াড়ের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা করতাম। পাশাপাশি জয়ের চেষ্টাও সবসময় থাকবেই।’

আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি মানছেন, বাংলাদেশ ঘরের মাঠ কঠিন প্রতিপক্ষ। তবে সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন, আমরা জানি কীভাবে তাদের বিপদে ফেলতে পারবো।বালবির্নি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই দেশের মাঠে খুব ভালো ওয়ানডে দল। গত কয়েক বছরে আমরা তা দেখেছি। বিশ্বের সেরা সব দলকে তারা এখানে হারিয়েছে।’‘আমাদের চাওয়া তিন ম্যাচে তিনটি ভালো পারফরম্যান্স মেলে ধরা। আমরা জানি বাংলাদেশ কোথায় শক্তিশালী, এটাও জানি যে কোথায় তাদের আমরা বিপাকে ফেলতে পারি। ভালো একটি দলের বিপক্ষে ভালো খেলতে মুখিয়ে আছি আমরা’-যোগ করেন বালবির্নি।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর