শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৪২ পিএম, ২০২৫-১০-০৭
রাঙামাটি প্রতিনিধিঃ
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাঙামাটিতে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটির কলেজ গেইট মৈত্রী পাড়া এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তুষার কান্তি চাকমা বলেন, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে যাচ্ছি। এবার ৫শত টিকা সরবরাহ করা হবে। শহরের বনরুপা, কলেজ গেইট, রিজার্ভ সহ বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়াল কে ভ্যাকসিন প্রদান করা হবে। কলেজ গেইট এলাকায় ভ্যাকসিন প্রদানে ডগ লাভার রাঙামাটি সংগঠনের সভাপতি মৈত্রী চাকমা কে ধন্যবাদ জানান তিনি।
রাঙামাটির ডগ লাভার এসোসিয়েশনে সভাপতি মৈত্রী চাকমা বলেন, কুকুর বিড়াল কে কেউ মারবেন না। কুকুর বিড়ালে কামড়ালে জলাতঙ্ক রোগের টিকা নিন। এসময় রাঙামাটি থেকে হরিনা হয়ে ভারতে কুকুর পাচার রোধে সকল কে অগ্রনি ভূমিকা রাখার ও আহ্বান জানান মৈত্রী চাকমা।
ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনাকালে রাঙামাটি ভেটেরিনারি অফিসার ডা. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি পিগ ডেভেলপমেন্ট ফার্মের সিনিয়র সহকারী পরিচালক ডা. লেনিন দে, ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সরোয়ার হামিদ, সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ দেওয়ানজী, রাঙামাটি ডগ লাভার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিফা দেওয়ান, সদস্য দেববর চাকমা, উজ্জেলেন্দু চাকমা, স্নেহা চাকমা, ভেটেরিনারি ইন্টার্ন ডা. প্রমা তঞ্চঙ্গ্যা ও
ডা. অর্পিতা চৌধুরী ও নাজমুল হাসান এবং এআই টেকনিশিয়ান ও ভ্যাক্সিনেটর সুদত্ত চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited