শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৪:০৬ পিএম, ২০২০-১০-১৭
করোনা ভাইরাসে শুক্রবার ১৬ অক্টোবর যশোরে নতুন করে আক্রান্ত হয়েছে ৭জন। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৪০২৬জন। মারাগেছে ৪৮জন। সুস্থ্য হয়েছেন ৩৮৪৬জন। শুক্রবার সকালে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন সাংবাকিদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৮টি নমুনার রিপোর্ট প্রেরন করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে করোনা পজিটিভ। একই দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার দু’টিই নেগেটিভ।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, শুক্রবার ১৬ অক্টোবর যশোর জেলা থেকে ৯টি নমুনা সংগ্রহ করে এবং বৃহস্পতিবার ১৫ অক্টোবর ৬৬টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ যাবত যশোর জেলা থেকে ১৬ হাজার ৪শ’ ৪টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৬ হাজার ১শ’ ৩৪টি রিপোর্ট প্রেরণ করেন। যার মধ্যে ৪ হাজার ২৬ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ২ হাজার ৮শ’ ১৪জন পুরুষ ও ১ হাজার ২শ’ ১২ জন নারী। এ সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৪৮জন। বর্তমানে পাঠানো নমুনার মধ্যে পেন্ডিং রয়েছে ২৭০টি রিপোর্ট। যার মধ্যে ২শ’ ৮৪জন স্বাস্থ্য বিভাগের ডাক্তার,সেবিকা ও কর্মকর্তা কর্মচারী।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited