বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

হালান্ডের জোড়া গোলে সিটির জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:১২ পিএম, ২০২২-১২-২৯

হালান্ডের জোড়া গোলে সিটির জয়

বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন হালান্ড। তার দুর্দান্ত ফর্মের ওপর ভর করে বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ গোল হয়ে গেছে তার। প্রিমিয়ার লিগে কম ম্যাচে ২০ গোল করা ফুটবলার এখন তিনিই।


লিডসের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল পাননি হালান্ড। বিরতির আগ মুহূর্তে রদ্রির গোলে লিড নিয়েছিল সিটি। ৫১তম মিনিটে জ্যাক গ্রিলিশের অ্যাসিস্টে গোল করেন হালান্ড, ম্যানসিটি এগিয়ে যায় ২-০ গোলে। ৬৪তম মিনিটে বক্সে গ্রিলিশের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড।

ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমায় লিডস। কর্নার থেকে ভেসে আসা বলে হেড দিয়ে গোলটি করেন ডাচ ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক। বাকি সময়ে আর গোল না হওয়ায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর